চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন হারের কারণ জানালেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বেশ লম্বা সময় ধরে সব ফরম্যাটেই ধারাবাহিক বাংলাদেশ। ওয়ানডেতে যে দলটির বিপক্ষে হারতে ভুলে গিয়েছিল, সেই দলটির কাছে টানা দুই ম্যাচে হারল লাল-সবুজ দল। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর এবার ৭ উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। তাতে ১০ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটারদের ব্যর্থতাকেই হারেন কারণ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাটে নেমে ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২২৭ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ৩৬.৫ ওভারে লক্ষ্য তাড়ায় সফল হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন ওপেনার ব্রেন্ডন কিং।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক ব্যাটারদের ভুল মেনে বলেছেন, ‘মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করিনি। ছিল না বড় কোনো জুটি। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও সাকিব ভালো খেলেছে, কিন্তু ভুলটা আমাদেরই (ব্যাটারদের)।’

‘সিলসরা ভালোই বল করছিল। আমরা শুরুতে রান ওঠাতে পারছিলাম না। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল। প্রথম দশ ওভারে আমরা সত্যিই ভালো বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার- রানা। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে সিরিজওয়ার্নার পার্কওয়েস্ট ইন্ডিজবাংলাদেশমিরাজলিড স্পোর্টসসেন্ট কিটস
শেয়ারTweetPin

সর্বশেষ

বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়ল মান্দারিন ভাষার ‘তাইওয়ান ট্রাভেলগ’

মে ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপে সমুদ্র গুহায় নিহত একজনের মরদেহ পাঠানো হয়েছে ইতালি

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: ডা. অভিজিত শর্ম্মা (প্রতিনিধি)।

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

মে ২০, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT