চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন তাসকিন-সাবিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ক্রীড়াবিদ ক্যাটাগরিতে তারা পুরস্কার লাভ করেন।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী পুরস্কার হিসেবে প্রত্যেককে ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া তুলে দেন।

আজীবন সম্মাননা পুরস্কার পান কিংবদন্তি হকি খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক।

২০২৩ সালের জন্য ৮টি ক্যাটাগরিতে মনোনীত ১০জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেয়া হয়েছে। তাসকিন ও সাবিনার পাশাপাশি সাউথ এশিয়ান স্বর্ণপদক বিজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পান টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসীন আহমেদ হৃদয় এবং হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তৃণমূল হকি সংগঠক ওস্তাদ ফজলু এবং কলসিন্দুর সরকারি স্কুল ও কলেজের অধ্যক্ষ মালা রানী সরকার।

প্রথমবারের মতো পুরস্কারের তালিকায় ক্রীড়া ধারাভাষ্যকার ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছে মন্ত্রণালয়। এ বছরের জন্য ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে সাবেক জাতীয় ক্রিকেটার আতাহার আলী খান পুরস্কারটি গ্রহণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আতাহারতাসকিনপ্রধানমন্ত্রীযুব ও ক্রীড়া মন্ত্রণালয়লিড স্পোর্টসসাদেকসাবিনাহাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশটা আমাদের সব বয়সের

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

মে ২২, ২০২৬

ঈদে কোটি ভিউ জুটির ‘মীমাংসা’!

মে ২২, ২০২৬

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT