চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাশ্রয়ী মূল্যে এক কোটি পরিবারকে নিত্যপণ্য দেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে তেল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবি’র মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। এর সাথে চাউলও যুক্ত হবার প্রক্রিয়া চলছে। এতে দেশের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হচ্ছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মিডিয়া কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, শ্রমিক এবং মালিকদের আন্তরিক প্রচেষ্টায় আজ তৈরি পোশাক খাত বর্তমান অবস্থানে এসেছে। এজন্য শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হবার পাশাপাশি পণ্যের উপযুক্ত মূল্যও নিশ্চিত হওয়া দরকার।

টিপু মুনশি বলেন, এ জন্য মজুরি কমিশন গঠন করে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পণ্যের মূল্য, উৎপাদন ব্যয় সার্বিক দিকগুলো নিয়ে একটি গবেষণা হওয়া প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শ্রমিক সংগঠন ও নেতৃবৃন্দকে শিক্ষিত ও দায়িত্বশীল হতে হবে। তাদের শ্রমিকদের স্বার্থ এবং মালিকের স্বার্থ দু’টোই দেখতে হবে। প্রতিষ্ঠান বেঁচে না থাকলে শ্রমিক মালিক কেউ বাঁচবে না। সবাইকে প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করতে হবে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিত্যপণ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT