বাংলাদেশ

ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তুরস্কে ওআইসি সম্মেলনে যোগ দিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে ওআইসি সম্মেলনে যোগ দিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুল পৌঁছেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

স্থানীয় সময় বেলা ৩টায় ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী।

ইস্তাম্বুলে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নূরে-আলম।

এর আগে আজ শুক্রবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছাড়েন মোহাম্মদ আলী আরাফাত।

তুরস্ক সফরকালে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনের বিশেষ অধিবেশনে যোগ দেবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

বিশেষ এ অধিবেশনের প্রতিপাদ্য হচ্ছে, ‘ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের সময় সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের অপতথ্য এবং শত্রুতা’। এদিন কাতার ও তুরস্কের তথ্যমন্ত্রীদের সাথেও সাক্ষাৎ করবেন মোহাম্মদ আলী আরাফাত।

এছাড়া ২৫ ফেব্রুয়ারি ‘তার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন’ অফিস পরিদর্শনের কথা রয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর।

তুরস্ক সফর শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা ফিরবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

বিষয়:ইসলামি সহযোগিতা সংস্থা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…