কিশোরগঞ্জ

দেশের সকল প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গিয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রীর উন্নয়নমূলক বক্তব্যের সময় ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সকল প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গিয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রী বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের সকল প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, আমরা এখন আর ভিক্ষুকের জাতি নই। দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জীবন মানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। দেশে শান্তি শৃঙ্খলা আছে, মানুষ নিরাপদে তার গন্তব্যে পৌঁছাতে পারে।

অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এসময় স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:উন্নয়নের ছোঁয়া তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…