বাংলাদেশ

দেশে বিদ্যুতের দাম বিশ্বের ন্যায় বাড়ানো হয়নি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সারা বিশ্বে বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে সেই হারে আমাদের দেশে বাড়ানো হয়নি।

শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় জামায়াত ও হেফাজতের সাথে আওয়ামী লীগের সমঝোতা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রশ্ন করা অবান্তর।

এছাড়াও তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। সে লক্ষ্যে দেশ বিনির্মাণের কাজ চলছে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়বে না।

বিএনপির আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনি হাঁকডাক করছে।

পরে মন্ত্রী রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন।

বিষয়:তথ্যমন্ত্রী বিদ্যুতের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…