চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্বিগুণ হচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২৪
অর্থনীতি, বাংলাদেশ
A A

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ শতাংশ বৃদ্ধি করার তিনমাস পর টেক্সটাইল শ্রমিকদের মজুরি বাড়াতে যাচ্ছে সরকার। মজুরি সংক্রান্ত খসড়া প্রস্তাব ইতোমধ্যে চূড়ান্ত করেছে ন্যুনতম ওয়েজ বোর্ড।

ওয়েজ বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ হতে যাচ্ছে, যা আগের মজুরির প্রায় দ্বিগুণ। ২০১৮ সালে নির্ধারণ করা মজুরি ছিল ৫ হাজার ৭১০ টাকা।

এ খাতের উদ্যোক্তারা বলছেন, আগের চেয়ে অনেকটাই বাড়ানো হচ্ছে মজুরি।

প্রস্তাবিত মজুরির পক্ষে যুক্তি দিয়ে টেক্সটাইল উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে যেখানে ৫৬ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে, সেখানে টেক্সটাইল খাতে মজুরি বাড়ানো হচ্ছে ৭৫ শতাংশ। এছাড়া টেক্সটাইল খাতের শ্রমিকদের কাজ পোশাক খাতের তুলনায় অপেক্ষাকৃত হালকা বলেও দাবি করেন তারা। তাই কাজ অনুযায়ী মজুরির এই হারে বৃদ্ধির যৌক্তিকতা আছে।

ন্যূনতম ওয়েজ বোর্ডের সচিব রাইসা আফরোজ বলেন, টেক্সটাইল খাতের শ্রমিকদের মজুরির ড্রাফট চূড়ান্ত হয়েছে। শিগগিরিই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। প্রস্তাবিত মজুরি কারখানা মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সম্মতির ভিত্তিতেই ঠিক করা হয়েছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্পিনিং, উইভিং, ডায়িং, প্রিন্টিং ও ফিনিশিংসহ সংগঠনটির সদস্যভুক্ত কারখানা এক হাজার ৭৮০টি।

Reneta

বিটিএমএর ভারপ্রাপ্ত মহাসচিব মনসুর আহমেদ বলেন, এসব কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় ৫ লাখ। এছাড়া সদস্যবহির্ভূত কারখানা হিসাব করলে শ্রমিক সংখ্যা ৮ লাখের বেশি হবে। টেক্সটাইল খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা হবে বলে আমরা জেনেছি। এই মজুরি কিন্তু একেবারে কম নয়।

তিনি আরও বলেন, পোশাক খাতে মজুরি বেড়েছে ৫৬ শতাংশ (৮ হাজার থেকে বেড়ে ১২ হাজার টাকা হয়েছে), আর আমাদের এ খাতে বাড়ছে ৭৫ শতাংশ।

টেক্সটাইল খাতে মজুরি নির্ধারণ-সংক্রান্ত বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি ছিলেন মো. শাহজাহান সাজু। তিনি জানান, সভায় সবাই এই মজুরিতে সম্মত হয়েছেন। এছাড়া পোশাক খাতের বিবেচনায় এ খাতে বেশি হারে বেড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেক্সটাইলটেক্সটাইল শ্রমিকটেক্সটাইল শ্রমিকদের মজুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT