ক্রিকেট

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজ, সাকিবের কত?

আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজ-সাকিবের ছবি, বাংলাদেশি ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজ ও সাকিব আইপিএলের মিনি নিলামে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশনের জন্য নাম লেখানো খেলোয়াড়দের তালিকা। ১৩৫৫ জন ক্রিকেটারের মধ্যে আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে চলা মিনি নিলামে নাম লেখিয়েছেন ১৪টি দেশের ক্রিকেটাররা।

আইপিএলে ৯ মৌসুম খেলা সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ভারতীয় রুপি। মোস্তাফিজকে রাখা হয়েছে শীর্ষ বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরিতে। যেখানে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। মোস্তাফিজসহ সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটার মোট ৪৩ জন।

শীর্ষ বিদেশিদের তালিকায় আরও আছেন তিন অজি তারকা ক্যামেরুন গ্রিন, ম্যাথু শর্ট ও স্টিভেন স্মিথ। তবে জশ ইংলিশ বিয়ের কারণে অনিশ্চিয়তাও থেকেও নাম লেখিয়েছেন নিলামে। এছাড়াও ইংলিশ ক্রিকেটার জেমি স্মিথ ও জনি বেয়ারস্ট্রো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ভানিদু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা।

বিষয়:আইপিএল আবুধাবি জশ ইংলিশ মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…