চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারফরম্যান্স চলাকালীন মঞ্চ থেকে নামিয়ে মিমিকে হেনস্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁতে একটি অনুষ্ঠানে গিয়ে অপমান ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। দেরি করে মঞ্চে আসায় তার পারফরম্যান্সের মাঝেই জোর করে মঞ্চ থেকে নামিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে আয়োজক সংস্থার কয়েকজনের বিরুদ্ধে।

পুরো ঘটনার কথা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মিমি। বনগাঁ থানায় তিনি হেনস্তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে।

অভিনেত্রীকে হেনস্তার অভিযোগে নাম উঠে আসছে তনয় শাস্ত্রী নামে এক জ্যোতিষীর। তবে পুলিশ এখনও এ নিয়ে মুখ খুলেনি। ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি লিখেছেন, মঞ্চে অসম্মান কখনও বরদাস্ত করার মত নয়।

Banglabid

ঘটনা ঠিক কী ঘটেছে? সবটাই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন মিমি চক্রবর্তী নিজে। রবিবার (২৫ জানুয়ারি) বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘে তার একটি অনুষ্ঠান ছিল। সেখানে পৌঁছাতে তার ঘণ্টাখানেক দেরি হয়। এরপর তিনি মঞ্চে ওঠেন। অগণিত দর্শক তাকে দেখতে, তার সঙ্গে ছবি তুলতে উন্মুখ হয়ে ছিলেন। কিন্তু পারফরম্যান্সের মাঝে মিমিকে মঞ্চ থেকে কার্যত জোর করে নামিয়ে দেওয়া হয়।

দেরিতে কেন এসেছেন অভিনেত্রী? এই প্রশ্ন তুলে তাকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তার আরও অভিযোগ, যারা তার সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন, তাদের সরিয়ে দেওয়া হয় এবং সবটাই ঘটেছে আচমকা, কোন পূর্বাভাস ছাড়াই। মিমির বক্তব্য, মঞ্চে এমন হেনস্তা কাম্য নয়, তা অসম্মানজনক। এখন এ নিয়ে সরব না হলে এমন ঘটনা চলতেই থাকবে।

এদিকে উদ্যোক্তাদের তরফে পাল্টা দাবি, মিমির অনুষ্ঠানে পৌঁছানোর কথা ছিল সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। তার সঙ্গে সেই মর্মেই চুক্তি হয়। কিন্তু অভিনেত্রী যখন পৌঁছান, তখন সাড়ে ১১টা বেজে গিয়েছে। ফলে জনতার ধৈর্যচ্যুতি ঘটে এবং এরপর মিমি মঞ্চে উঠলে তকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি।

Reneta

যদিও আরেকটি অভিযোগ শোনা যাচ্ছে, তনয় শাস্ত্রী নামে নয়া গোপাল গুঞ্জ যুব সংঘের এক সদস্যই মিমিকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন। তবে পুলিশ এখনও এ বিষয়ে কিছু জানায়নি। মিমির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সংবাদ প্রতিদিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপমানটলিউডের জনপ্রিয় অভিনেত্রীমিমি চক্রবর্তীহেনস্থা শিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT