কোটি টাকা প্রতারণার অভিযোগে শুভ গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া শুভ, বাংলাদেশি যুবক, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত পল্টন থানায় দায়ের করা প্রতারণা মামলায় রাউফুন আলম চৌধুরী ওরফে শুভকে (৩২) গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ।
আজ মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
মামলার এজাহার অনুযায়ী, রাউফুন আলম চৌধুরী বাদীর কাছ থেকে নগদ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উল্লেখিত অর্থ ঋণ হিসেবে গ্রহণ করেন, এবং সেই টাকার বিপরীতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্র এবং ইস্টার্ন ব্যাংকের ৬টি চেক প্রদান করেন। এরপর তিনি টাকাগুলো ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে দুবাই পালিয়ে যান। দীর্ঘ সময় পলাতক থাকার পর ১৬ মার্চ বাংলাদেশে ফেরার সময় সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম তাকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে।
আসামি ও বাদী পূর্বপরিচিত ছিলেন এবং ব্যক্তিগত আস্থার সুযোগ নিয়েই এই প্রতারণার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ জুলাই ২০২২ এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন আছেন।






