আন্তর্জাতিক

সিরিয়ায় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

সিরিয়ায় যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষদের জন্য ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নারী ও শিশু ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে, যুদ্ধের ক্ষতিগ্রস্ত সিরিয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো প্রদেশে বড় ধরনের সংঘর্ষে নতুন করে ১ লক্ষ ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

বুধবার ( ৪ ডিসেম্বর) জাতিসংঘের সিরিয়া সঙ্কট বিষয়ক উপ আঞ্চলিক মানবাধিকার সমন্বয়কারী ডেভিড কার্ডেন ইদলিব সফর শেষে বার্তা এএফপিকে এক বিবৃতিতে বলেছেন, ‘গত এক সপ্তাহ ধরে সিরিয়িার উত্তরাঞ্চলে তীব্র সংঘর্ষ চলছে।

তিনি আরও বলেন,  এর ফলে ইদলিব ও উত্তরাঞ্চলীয় আলেপ্পোতে নতুন করে ১ লক্ষ ১৫ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।

গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো ও এর আশপাশের বেশিরভাগ এলাকা দখল করে দ্রুত অগ্রসর হয়। মঙ্গলবার তারা হামার মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়। হামা শহরটি বিদ্রোহীদের দখলে গেলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর চাপ আরও বেড়ে যাবে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামা শহরের ৫ কিলোমিটার উত্তর পূর্বে জাবাল জাইন আল-আবিদিন এলাকায় তীব্র সংঘর্ষ হয়েছে। এটি শহরের প্রধান সড়কের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারে।

বিষয়:জাতিসংঘ সিরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…