চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে লাখ লাখ মানুষ

কক্সবাজারে পাহাড় ধসে মৃত্যু

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৫৪ অপরাহ্ণ ২১, জুন ২০২৪
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A

রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি এলাকায় লাখ লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। মাত্র একদিনের ব্যবধানে পাহাড় ধ্বসে ৮ রোহিঙ্গাসহ মারা গেছে ১২ জন।

শুক্রবার ২১ জুন তার মধ্যে কক্সবাজার শহরের বাদশারঘোনা এলাকায় মারা গেছে স্বামী-স্ত্রী। প্রশাসন বলছে তারা পাহাড়ে বসবাসকারীদের সবসময় সতর্ক করেন।

কক্সবাজারের ৭ উপজেলা ও উখিয়া এবং টেকনাফের ৩৩ টি আশ্রয় শিবিরে পাহাড়ে জীবনের যুগ নিয়ে বসবাস করছে রোহিঙ্গাসহ লাখ লাখ মানুষ। কক্সবাজার সদর, ঈদগাঁও , মহেশখালী ,উখিয়া এবং টেকনাফে সবচেয়ে বেশি পাহাড়ে বসবাসকারী।

জেলার বিভিন্ন স্থান থেকে নদী ভাঙ্গনের শিকার হয়ে উপকূলীয় এলাকার মানুষগুলো স্বল্পমূল্যে পাহাড়ের ঢালু ও টিলাতে সরকারি খাস জমি ক্রয় করে বসবাস শুরু করে। সাম্প্রতিক সময়ে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সংখ্যা বেড়েই চলছে। আর প্রতিবছর বর্ষা মৌসুম আসলেই ঘটে পাহাড় ধ্বসের ঘটনা। ঘটে প্রাণহানি। এরপর কিছুদিন প্রশাসন তৎপর থাকলে ও পরে বন্ধ হয়ে যায়। ফের মানুষগুলো পাহাড় কেটে বসতি স্থাপন করে বসবাস করে। পাহাড়ের বিভিন্ন অংশ কেটে সেখানে মানুষদের বসতি গড়ে তোলার হার বেড়েই চলছে। তার সাথে যোগ হয়েছে উখিয়া টেকনাফের ৩৩ টি আশ্রয় শিবিরের পাহাড়ে বসতি রোহিঙ্গাদের।

বুধবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পাহাড় ধ্বসের ঘটনায় ৮ রোহিঙ্গা ও দুই জন স্থানীয় বাসিন্দা মারা গেছে। মাত্র এক দিনের ব্যবধানে আজ শুক্রবার ভোরে কক্সবাজার শহরেই মারা গেছে ঘুমন্ত স্বামী-স্ত্রী। এরপর চারিদিকে কান্নার রোল, হাহাকার। স্বজনপাড়া মানুষগুলো দিশাহারা। নিহতের স্বজন ও স্থানীয়রা বলেন কিভাবে পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। অনেকে বলছেন তারা বিপদ জেনেও কোন উপায় না থাকায় এখানে বসবাস করছে।

পাহাড় ধসে নিহত আনোয়ার হোসেনের মা বলেন, রোহিঙ্গা ক্যাম্প গুলোতে অনেক মানুষের বসতি। সেখানে পাহাড়ের পাদদেশে ও ডালোতে ঝুঁকি নিয়ে বসবাস করছে অনেকেই।

Reneta

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকিতে থাকাদের অন্যত্র সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।

কক্সবাজার পৌরসভা প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির বলেন, কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে মাইকিংসহ পাহাড়ে ঝুঁকি নিয়ে নিয়ে বসবাসকারীদের সতর্ক করার পাশাপাশি কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা জানেন পৌর কর্তৃপক্ষ।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে বসবাসকারীদের সতর্ক করার পাশাপাশি ব্যবস্থা নেয়ার কথা জানান এ কর্মকর্তা। কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ও রোহিঙ্গা ক্যাম্প পাহাড়ের জুঁকে নিয়ে বসবাসকারীদের জন্য স্থায়ী সমাধানের কথা বলছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারঝুঁকিপাহাড় ধসলাখ লাখ মানুষ
শেয়ারTweetPin

সর্বশেষ

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT