চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাজারে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। এতে খুচরা দোকানে মিল্কভিটার প্রতি লিটার দুধ এখন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ৫ আগস্ট থেকে বাড়তি এ দাম কার্যকর হয়েছে।

মিল্কভিটার দুধ উৎপাদন করে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহের দাম ও প্রক্রিয়াজাতকরণ ব্যয় বেড়েছে। এ কারণে খুচরা পর্যায়ে দুধের দাম বাড়ানো হয়েছে। এ ছাড়া ১ আগস্ট থেকে বাড়ানো হয়েছে খামারি পর্যায়ে দুধ সংগ্রহের মূল্যও।

আজ সোমবার ১০ আগস্ট সকালে রাজধানীর শেখেরটেক, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউনহল বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারে মিল্কভিটার নতুন দামের দুধের প্যাকেট বিক্রি হচ্ছে। তাতে ৫০০ মিলিলিটারের (আধা লিটার) স্ট্যান্ডার্ড দুধ (লো ফ্যাট) ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৫৫ টাকা। আর আধা লিটার টোন্ড মিল্ক বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, যা আগে ৫০ টাকা ছিল।

Banglabid

বাজারে প্রাণ, ফার্মফ্রেশ (আকিজ ডেইরি)সহ কয়েকটি বেসরকারি কোম্পানির তরল দুধও বিক্রি হয়। এসব কোম্পানির দুধের দাম বাড়েনি। বিক্রেতারা জানান, আধা লিটারের আড়ং ও ফার্মফ্রেশ দুধ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শেখের টেক এলাকার মুদিদোকান দীপালয় স্টোরের স্বত্বাধিকারী মো. মনির হোসেন বলেন, ৬ আগস্ট থেকে সরবরাহকারীরা আমাদের দোকানে বাড়তি দামের মিল্কভিটা দুধ সরবরাহ করছে। মিল্কভিটার দাম বাড়ানোর পর আড়ংয়ের দুধ সরবরাহকারীরাও দাম বাড়াবে বলে আমাদের জানিয়েছে।

এদিকে দাম বাড়ার কারণে সাধারণ ভোক্তারা অসন্তোষের কথা জানিয়েছেন। মোহাম্মদপুর টাউন হল এলাকার বাসিন্দা ওবায়দুল ইসলাম বলেন, মিল্কভিটার দুধের দাম বেড়েছে। এখন অন্যান্য কোম্পানিও হয়তো দাম বাড়াবে। দুধের মূল্যবৃদ্ধির সংগত কারণ থাকতে পারে। কিন্তু এটি মানুষের পুষ্টির অন্যতম সহজলভ্য একটি উপকরণ। তাই উৎপাদন পর্যায়ে সরকার কিছুটা ছাড় দিয়ে হলেও দাম না বাড়ালে আমাদের জন্য ভালো হয়।

Reneta

পাস্তুরিত তরল দুধ, টোল্ড মিল্ক, ফ্লেভার্ড মিল্ক, ঘি, মাখন, ননিযুক্ত গুঁড়া দুধ, ননিবিহীন গুঁড়া দুধ, মিষ্টি দই, টক দই, রসগোল্লা, সন্দেশ, চিজ, কেকসহ ২৫ ধরনের পণ্য বাজারজাত করে মিল্কভিটা। প্রায় সব ধরনের পণ্যের দামই বাড়ানো হয়েছে বলে প্রতিষ্ঠানটির সূত্র জানিয়েছে।

মিল্কভিটা কর্তৃপক্ষের দাবি, প্যাকেজিং সামগ্রী, গোখাদ্যসহ সহায়ক সবকিছুর দাম বেড়েছে। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় তাদের উৎপাদন ব্যয় বেড়েছে। প্রতিষ্ঠানটির হিসেবে বর্তমানে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় তাদের ১১ থেকে সাড়ে ১১ টাকা খরচ বেড়েছে। দুগ্ধ খামারিরাও বারবার তাদের উৎপাদিত দুধের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। সব মিলিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দুধ ছাড়া মিল্কভিটার অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামও বাড়ানো হয়েছে।

মূল্যবৃদ্ধির বিষয়ে মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলেন, আমরা হিসাব করে দেখেছি যে প্রতি লিটার দুধের উৎপাদন ব্যয় ১১ থেকে সাড়ে ১১ টাকা বেড়েছে। আমরা সেই খরচ হিসাব করে প্রতিষ্ঠানকে লাভজনক কিংবা অন্তত সমান সমান রাখার স্বার্থে আমরা দুধের দাম বাড়িয়েছি।

আমীর হামজা শাতিল জানান, মিল্কভিটার কারখানাগুলোতে বিদ্যুৎ বিল একলাফে ৫৫–৫৬ লাখ টাকা থেকে বেড়ে ৭২–৭৪ লাখ টাকায় পৌঁছেছে। গ্যাস–সংকটের কারণে কারখানাতে এখন এলপিজি গ্যাস ব্যবহার করতে হচ্ছে। এ কারণে ব্যয় বেড়েছে। এর আগে জ্বালানি তেলের দাম বাড়ায় খামারি ও বিপণন পর্যায়ে পরিবহন ব্যয়ও বেড়েছে।

উৎপাদন খরচের পাশাপাশি প্রাথমিক খামারিদের স্বার্থ রক্ষার বিষয়টিও উল্লেখ করেন মিল্কভিটার চেয়ারম্যান। তিনি বলেন, গোখাদ্য ও পরিবহনের খরচ বৃদ্ধি পাওয়ায় অন্য বেসরকারি কোম্পানিগুলো খামারিদের থেকে তুলনামূলক বেশি দাম দিয়ে দুধ কিনে নিচ্ছে। ফলে মিল্কভিটার দুধ সংগ্রহ কমে যাচ্ছিল। উদ্ভূত পরিস্থিতিতে তারা ১ আগস্ট থেকে খামারি পর্যায়ে লিটারপ্রতি দুধের দাম তিন টাকা বাড়িয়েছে।

জানা গেছে, দাম বাড়ানোর পর প্রথম দুই দিনে মিল্কভিটা দুধের বিক্রি কিছুটা কমে গিয়েছিল। গত দুই দিনে তা আবার বেশ খানিকটা বেড়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দাম বাড়ানোর আগে ঢাকা ও আশপাশের বাজারে দৈনিক ৭৭ হাজার লিটার দুধ বিক্রি হতো। দাম বাড়ার পরদিন বিক্রি কমে ৪৪ হাজার লিটারে নামে। আজ তা আবার প্রায় ৭৫ হাজার ৫০০ লিটারে পৌঁছেছে। দু-এক দিনের মধ্যে বিক্রি আগের পর্যায়ে চলে যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলেন, চাল, ডাল ও অন্যান্য নিত্যপণ্যের দামের তুলনায় গত ১২ বছরে দুগ্ধ খাতে মূল্যবৃদ্ধি বেশ কম ছিল। খামারিদের টিকিয়ে রাখা ও মানসম্মত পণ্য উৎপাদন ধরে রাখার স্বার্থে আমরা দাম সমন্বয় করেছি। দুধের মানের বিষয়ে আমরা কোনো ছাড় দিই না। এ কারণে ভোক্তারাও আমাদের ওপরে আস্থা রাখছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরল দুধদুধের দামবাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডব্র্যান্ডমিল্কভিটা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT