বাংলাদেশ

মাইলস্টোন ট্র্যাজেডি: পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শোক প্রকাশের জন্য হাত রাখছেন বুকের উপর. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শোক প্রকাশের জন্য বুকের উপর হাত রাখছেন, শান্ত ও গম্ভীর মুখাবয়ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

সোমবার ২১ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোক বার্তা প্রকাশ করেন।

শেহবাজ শরীফ তার শোক বার্তায় বলেন, ঢাকায় মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে দুঃখ প্রকাশ কর‌ছি। আমার হৃদয় নিংড়ানো সমবেদনা বাংলাদেশের মানুষের জন‌্য, বিশেষ করে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য।
তিনি আরো বলেন, এই ক‌ঠিন সময়ে পাকিস্তান সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি পোষণ করছে।

বিষয়:পাকিস্তানের প্রধানমন্ত্রী মাইলস্টোন ট্র্যাজেডি শোক প্রকাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…