বাংলাদেশ

হাসপাতাল থেকে বাড়ি ফিরছে মাইলস্টোনের শিক্ষার্থী শ্রেয়া

Hospital visit with medical staff and a young girl in a wheelchair. Channel i News - চ্যানেল আই নিউজ

Hospital staff and a young girl in a wheelchair during a visit, with medical professionals and visitors in a well-lit room. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শ্রেয়া ঘোষ। দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনি নবমজন, যিনি চিকিৎসা শেষে বাসায় ফিরছেন।

আজ (২ আগস্ট) শনিবার বার্ন ইনস্টিটিউট থেকে চিকিৎসাশেষে বাসায় ফিরছেন শ্রেয়া। শ্রেয়া ঘোষ ছাড়াও গত কয়েক দিনে পর্যায়ক্রমে আরও আটজন অগ্নিদগ্ধ শিক্ষার্থী চিকিৎসাশেষে হাসপাতাল ছেড়েছেন। তবে এখনো বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন ২৮ জন, যাদের অনেকের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের অধিকাংশই শিক্ষার্থী।

বিষয়:বার্ন ইনস্টিটিউট বিমান দুর্ঘটনা মাইলস্টোন মাইলস্টোন বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…