চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোন ট্র‌্যাজেডিতে হতাহতদের সিরিজ উৎসর্গ করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একসঙ্গে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত পুরো বাংলাদেশ। ভয়াবহ দূর্ঘটনায় ২২ জুলাই সারাদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশ সরকার। শোকের দিনটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল লিটন দাসের দল। ঐতিহাসিক সিরিজ জয় মাইলস্টোন ট্র‌্যাজেডিতে নিহত ও আহতদের উৎসর্গ করলেন টিম টাইগার্স।

মিরপুরে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৩৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে ১২৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। ৮ জিতে ১ ম্যাচ হাতে রেখে ২-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের দল।

ম্যাচ শেষে পুরস্কর বিতরণী অনুষ্ঠানে বিমান দূর্ঘটনায় হতাহতদের সিরিজ জয় উৎসর্গের কথা জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বলেছেন, ‘আমরা জানি, গতকাল যে দুর্ঘটনাটা ঘটেছে, আমাদের সবার জন্য হৃদয়বিদারক। এই সিরিজ জয়টি মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের জন্য। আমরা জানি, যারা মারা গেছে তাদের শূন্যতা পূরণ করা যাবে না। আমাদের জায়গা থেকে, এই সিরিজ জয়টি তাদের জন্য।’

Banglabid

৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন জাকের আলি অনিক। পরে সংবাদ সম্মেলনে এসে বিমান দুর্ঘটনায় হতাহতদের দোয়া কামনা করেন। বলেছেন, ‘আসলে জিনিসটা কঠিন ছিল। গতকাল বুক ভারী নিয়েই কাটাতে হয়েছে। আসলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা কারোই কাম্য নয়। সবার জন্য দোয়া। ঐ সময় দোয়া করেছি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আরা যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।’

পরে জানান এমন শোকের সময় ম্যাচ খেলা তাদের জন্য কিছুটা কঠিন ছিল। বলেছেন, ‘আসলে দল হিসেবে এই জিনিসটা সবার জন্য কঠিন ছিল, সবার মন খারাপ ছিল। আমরা প্রফেশনাল, মাঠে নামতে হবে। আমরা সবকিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেয়ার চেষ্টা করেছি।’

সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহতের কথা নিশ্চিত করেছে প্রশাসন কর্তৃপক্ষ। আহত কমপক্ষে ১৬০ জন। বিমান বিধ্বস্তের ঘটনায় শের-ই-বাংলাসহ বিসিবির সকল ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছেন দুদলের খেলোয়াড়, মাঠকর্মী, দর্শক ও সাংবাদিকরাসহ স্টেডিয়ামে উপস্থিত সকলে।

Reneta

বিসিবি আগেই ঘোষণা করেছিল, ম্যাচ চলাকালীন ভেন্যুতে কোনও সঙ্গীত বাজানো হবে না। সেই অনুযায়ী জাতীয় সংগীতও বাজানো হয়নি শের-ই-বাংলায়। কালো ব্যাজ পরেই খেলতে নামেন দুদলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালসরা ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তানবিসিবিমাইলস্টোনমিরপুরলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT