মোশারফ হোসেন: কুয়েতের কিছু অংশে মৃদু কম্পন অনুভূত হয়েছিল, যা ছিল ৫.১ মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্প ইরানেও আঘাত হেনেছে। কুয়েত ইনস্টিটিউট ফর সায়েন্টফিক রিসার্চ ডঃ আবদুল্লাহ আল আনেজি বলেছেন, কুয়েত সিটি থেকে ২৪০ কিলোমিটার দূরে একটি ভুমিকম্প হয়েছিল।
কেআইএসআর সুত্র জানিয়েছে, ভূমিকম্পটি ১৫ অক্টেবর কুয়েতের স্থানীয় সময় দুপুর ২.১৫ মিনিটে হয়েছিল। অনুমান করা হয়েছিল যে, ভূমিকম্প ১০ কিলোমিটার ভূগর্ভস্থ হয়েছিল এবং বাসিন্দারা কম্পন অনুভব করেছিলেন।
দেশটির স্থানীয় গণমাধ্যম কুনা জানায়, কুয়েতে ইরানের পশ্চিমে রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইরানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিলো ৪.৯।







