চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইগ্রেশন ফিল্ম ফেস্টে সেরা মুখরের ‘হাউ ডু ইউ ডু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৬
বিনোদন
A A

দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’-এর জাতীয় বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নির্মাতা আবীর ফেরদৌস মুখর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাউ ডু ইউ ডু’। প্রথম স্থান অর্জন করেছে সিনেমাটি।

জাতীয় বিভাগে ‘মাটি’ ও ‘দ্য লাস্ট প্যাসেজ’ দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। আন্তর্জাতিক বিভাগে তুরস্কের ‘দ্য কোল্ড’ প্রথম, ইরানের ‘ওভারলোড’ দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে ভেনেজুয়েলার ‘অ্যান আইল্যান্ড’।

‘হাউ ডু ইউ ডু’ মানব পাচার, অভিবাসী চোরাচালান এবং অনিয়মিত পথে বিদেশযাত্রার মানবিক বাস্তবতা নিয়ে নির্মিত চলচ্চিত্র। সর্বোচ্চ সম্মান অর্জন করে আবীর ফেরদৌস মুখর বলেন, “এই স্বীকৃতি পুরো টিমের। আমরা এমন একটি গল্প বলতে চেয়েছি, যা শুধু অভিবাসনের পরিসংখ্যান নয়, এর পেছনে থাকা মানুষের জীবন, স্বপ্ন ও সংকটকে তুলে ধরে।”

৩০ জুলাই রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল হক চৌধুরী, বাংলাদেশে ইতালি দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাশে জিওসেপ্পে দি জিওভান্নি এবং চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন।

নাফিসা আনজুম প্রযোজিত ‘হাউ ডু ইউ ডু’–তে অভিনয় করেছেন রিজভী রিজু ও সাদ্দাম রহমান। বিশ্বের ২৪টি দেশের এক হাজারেরও বেশি চলচ্চিত্রের মধ্যে থেকে ২৩টি চলচ্চিত্র চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। ‘হাউ ডু ইউ ডু’ নির্মিত হয়েছে ‘ফ্রেন্ডলি নেইবরহুড ফিল্মমেকার্স’ (এফএনএফ)-এর ব্যানারে। চলচ্চিত্রটির কারিগরি সহযোগিতায় ছিল ড্রিম শ্যাডো এবং পোস্ট-প্রোডাকশন সহযোগিতা দিয়েছে ইনোভাসী ফিল্মস।

অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘ম্যাস ক্যাম্পইন টু কমব্যাট হিউম্যান ট্র্যাকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজিত হয় এই চলচ্চিত্র উৎসব।

Reneta

আবীর ফেরদৌস মুখর এর আগে নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’। এছাড়া প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ–এর চিত্রনাট্য অবলম্বনে নির্মাণ করেছেন ‘সুব্রত সেনগুপ্ত’। ‘হাউ ডু ইউ ডু’ দেশের পাশাপাশি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টে পাঠানোর পরিকল্পনা আছে নির্মাতার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইগ্রেশন ফিল্ম ফেস্টমুখরহাউ ডু ইউ ডু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিল্টার আছে মানেই কি পানি জীবাণুমুক্ত?

আগস্ট ১, ২০২৬

টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাউদ্দিন

আগস্ট ১, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা

আগস্ট ১, ২০২৬

‘শহীদ আজমল ও শহীদ টুটুলের লড়াইটা ছিল ভিন্ন ধারার’

আগস্ট ১, ২০২৬

র‍্যাবের টিএফআই সেল পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT