চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলভীবাজারে তেলবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাস সংঘর্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২৩
- সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ২জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন, মাইক্রোবাস চালক সালাম মিয়া (৩৭) ও মাইক্রো বাসের মালিক আবুল কালামের মা জয়তুন নেছা (৫৫)।

রবিবার ১৯ মার্চ সকালে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটি রেল লাইনে ওঠার সাথেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় গাড়ি চালকসহ এক নারী যাত্রী গাড়ি থেকে দ্রুত বের হয়ে মাইক্রোবাসের পাশে দাড়ান। সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি তাদের উপরে গিয়ে পড়লে তারা গুরুতর আহত হন।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি রবিবার সকালে শমসেরনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাস শমসেরনগর এয়ারপোর্ট রোড থেকে মোকামবাজার বাইপাস সড়কে যাওয়ার সময় অরক্ষিত ক্রসিং দিয়ে রেল লাইন অতিক্রম করছিল। মাইক্রোবাসটি রেলের ওপর ওঠে স্টার্ট বন্ধ হয়ে গেলে বিপরীতমুখী ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

শমসেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব বলেন, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের সঙ্গে এ সংঘর্ষ হয়। অরক্ষিত লেভেল ক্রসিং দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ করে দুইদিকে পাকা খুঁটি স্থাপন করা হলেও অবৈধভাবে ছোট আকারের যানবাহন পারাপার হয়। বিষয়টি রেলের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৌলভীবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT