চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের পর্নো ছবির মুক্তি ঠেকাতে ব্যর্থ ফ্রান্সের সেই বিতর্কিত লেখক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৩
বিনোদন
A A

ফ্রান্সের বিতর্কিত লেখক মিশেল হুয়েলবেক। ফ্রান্সে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার কাল্পনিক চিত্র ‘সাবমিশন’ নামের একটি উপন্যাসে তুলে ধরে বিশ্বব্যাপী আলোচিত-সমালোচিত হয়েছিলেন তিনি। বইটি নিয়ে তখন হইচই পড়ে যায়। তার প্রায় আট বছর পর আবারও আলোচনায় সেই লেখক!

এবার কোনো বইয়ের জন্য নয়, বরং যৌনতা নিয়ে একটি নিরীক্ষাধর্মী সিনেমায় অভিনয় করে বিপাকে এই লেখক! তার দাবি, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

কবি, উপন্যাসিক হিসেবে খ্যাতি থাকলেও মাঝেমধ্যে গান কিংবা অভিনয়েও দেখা মেলে মিশেল হুয়েলবেকের। সেই ধারাবাহিকতায় গেল বছর একটি ডাচ অডিও ভিজ্যুয়াল প্রযোজনা প্রতিষ্ঠান ‘কিপিং ইট রিয়াল আর্ট ক্রিটিকস’ (কিরাক) এর সাথে ‘যৌনতা’ নিয়ে নিরীক্ষাধর্মী শৈল্পিক একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। সেই চুক্তিপত্রে স্পষ্টভাবে লেখা ছিলো, লেখক হুয়েলবেক শৈল্পিক, কাল্পনিক, ডকুমেন্টারি, পারফরমেটিভ, ইরোটিক, পর্নোগ্রাফিক ফিল্ম এবং কিরাক এপিসোডে পারফর্ম করতে সম্মতি জানিয়েছেন।

সেই ছবির ট্রেলারের একটি দৃশ্যে মিশেল হুয়েলবেক

চুক্তি মোতাবেক গেল ডিসেম্বরে শুটিংও সম্পন্ন হয়। লেখককে নিয়ে নির্মিত ছবির নাম দেয়া হয়েছে ‘কিরাক এপিসোড ২৭ ফিচারিং হুয়েলবেক’। কিরাকের অফিশিয়াল ওয়েব সাইটেও এমন তথ্যই দেয়া।

সবই ঠিক ছিলো। কিন্তু গেল মাসে নিরীক্ষাধর্মী যৌনতা নির্ভর সেই এপিসোডের ট্রেলার মুক্তি পায়। যার পরই মূলত ভজঘটের শুরু!

ট্রেলারে নিজেকে ‘পর্নো ছবির নায়ক’ দেখে হুঁশ ফেরে মিশেলের। যেখানে ফ্রান্সের অন্যতম সেরা জীবন্ত এই ঔপন্যাসিককে একজন তরুণীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে দেখা যায়। নিজের অভিনীত সেই ‘পর্নো ছবি’র মুক্তি ঠেকাতে তাই আইনের দ্বারস্থ হন বিখ্যাত এই লেখক ও তার স্ত্রী। কিন্তু তার অভিযোগ আমলে নেয়নি প্যারিস ও আর্মস্টারডামের আদালত।

Reneta

এই মাসের শুরুর দিকে প্যারিসের একটি আদালত হুয়েলবেকের অভিযোগ প্রত্যাখ্যান করে। সেই আদালতে তিনি যুক্তি দিয়েছিলেন যে, ছবিটির ট্রেলার তার ব্যক্তিগত জীবন এবং সম্মানের ক্ষতি করেছে, পাশাপাশি তার স্ত্রী সম্পর্কে মিথ্যা ছড়াচ্ছে।

এরপর আর্মস্টারডামের জেলা আদালতে ছবির মুক্তি ঠেকাতে মামলা করেন আলোচিত ‘প্লাটফর্ম’ উপন্যাসের এই লেখক। সেখানে তিনি দাবি করেন, এই বয়সে পর্নো তারকা হওয়ার উচ্চাশা তার নেই। কিরাকের সাথে ওই সিনেমা মুক্তির চুক্তির সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবসাদগ্রস্ত ছিলেন। কিন্তু তার এমন দাবি গত মঙ্গলবার খারিজ করে দেয় আদালত। কারণ,মুক্তির চুক্তি হওয়ার অনেক আগেই একটি হোটেল কক্ষে সেই দৃশ্যটি ধারণ করা হয়েছিলো। যে দৃশ্য ধারণে লিখিত সম্মতি দিয়েছিলেন লেখক নিজেই।

১১ মার্চ ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত থাকলেও আদালতে হুয়েলবেকের অভিযোগের কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছে কিরাক।

প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল ওয়েব সাইটে দর্শকদের জন্য এ বিষয়ে একটি বার্তা রেখেছে। বার্তাটি এমন, ‘১১ মার্চ অনলাইন ও লাইভ রিলিজের কথা থাকলেও আইনি প্রক্রিয়ার কারণে ‘কিরাক এপিসোড ২৭ ফিচারিং হুয়েলবেক’ এর মুক্তি স্থগিত করা হয়েছে। এমনকি আপাতত ট্রেলারটিও সরিয়ে নেয়া হয়েছে। শিগগির এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।’ –দ্য গার্ডিয়ান

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামযৌনতালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT