বিনোদন

মাইকেল জ্যাকসনের বায়োপিক আসছে

মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনেতা, কালো হ্যাট পরা, পটভূমিতে নাটকীয় আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইকেল জ্যাকসনের বায়োপিকের জন্য প্রস্তুত অভিনেতা, কালো হ্যাট ও লাল পোশাক পরা, নাটকীয় পরিবেশে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাইকেল জ্যাকসনের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন হলিউড নির্মাতা এন্টোইন ফুকা। বায়োপিকের নাম ‘মাইকেল’।

ভ্যারাইটির সূত্রে জানা গেছে, মাইকেলের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে ছবিতে। দেখানো হবে তার বিখ্যাত কিছু পারফর্মেন্স।

নতুন এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমার প্রথম দিকের সিনেমাগুলো ছিল মিউজিক ভিডিওর মতো। এখনও আমি ফিল্মের সাথে মিউজিকের সাথে নিজের গভীর সম্পর্ক খুঁজে পাই। আমি মনে করি মাইকেল জ্যাকসনের মতো শক্তিশালী, বিস্ময়কর এবং মেধাবী মিউজিসিয়ান আর নেই।’

ফুকা আরও বলেন, ‘আমি তার কাজ দেখে মিউজিক ভিডিও তৈরির অনুপ্রেরণা পেয়েছি। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ শিল্পী যার গান এমটিভিতে এতবার দেখানো হতো। তার গান ও ছবিগুলো আমার পৃথিবীর অংশ। তার গল্প পর্দায় বলতে পারার এই সুযোগ পেয়ে লোভ সামলাতে পারিনি।’

সিনেমাটি প্রযোজনা করবেন গ্র্যাহাম কিং। এই বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান।

বিষয়:এন্টোইন ফুকা মাইকেল মাইকেল জ্যাকসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…