চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘৪৪’, সবার শীর্ষে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মেসি গোল উদযাপন করছেন, ফুটবল ম্যাচে ব্যস্ত মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় থাকতেই ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জিতেছিলেন লিওনেল মেসি। পরে শুধু শিরোপা জয়ের সংখ্যা বাড়িয়ে চলেছেন। আর্জেন্টিনা হয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপ, পিএসজির হয়েও কিছু ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়েও থামছেন না। নামের পাশে যোগ করলেন লিগস কাপ শিরোপা। তাতে ১৯ বছরের ক্যারিয়ারে সবমিলিয়ে ৪৪টি ট্রফি জেতা হল ৩৬ বর্ষী কিংবদন্তির। ট্রফির রেকর্ডে ছাড়িয়ে গেছেন সবাইকে।

লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে রোববার সকালে মুখোমুখি হয়েছিল মিয়ামি। ম্যাচে ১-১ সমতায় থেকে পূর্ণ সময়ের খেলা শেষ হলে গড়ায় টাইব্রেকে। সেখানে দুদল মিলে নেয় ২২ শট। শেষপর্যন্ত ১০-৯ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনোর মিয়ামি। মেসির হাত ধরে প্রথমবারের মতো কোনো শিরোপা জিতল ২০১৮ সালে প্রতিষ্ঠিত দলটি।

চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে নিজের ট্রফি ক্যাবিনেটটা আরেকটু সমৃদ্ধ করেছেন মেসি। ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে সবার উপরে এখন তিনি। সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে ছাড়িয়ে গেছেন বার্সাকালীন সাবেক সতীর্থ দানি আলভেজকে। এটি মেসির পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪৪তম শিরোপা। ব্রাজিলিয়ান আলভেজ জিতেছেন ৪৩টি।

Banglabid

এসব শিরোপার মধ্যে বার্সার হয়ে মেসি জিতেছেন ৩৫টি। কাতালান ক্লাবটিতে ১০ বার লা লিগা চ্যাম্পিয়ন, কোপা ডেল রে ৭ বার, সুপার কোপা ৮ বার, উয়েফা সুপার কাপ ৩ বার ও ফিফা ক্লাব বিশ্বকাপ ৩ বার করে জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। ইউরোপ সেরার লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়েছে ৪ বার।

পিএসজিতে যোগ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও মেসিকে সঙ্গে নিয়ে দলটি লিগ ওয়ান চ্যাম্পিয়ন হয়েছে দুবার। ফরাসি ক্লাবটি একবার ট্রফি দে চ্যাম্পিয়ন্স জিতেছে পিএসজিতে মেসির দুবছরের যাত্রার মধ্যেই।

ইউরোপ ছেড়ে মিয়ামিতে গিয়ে লিগস কাপ জিতে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের সঙ্গে একবার করে জিতেছেন কোপা আমেরিকা, লা ফিনালিস্সিমা। আলবিসেলেস্তে জার্সিতে অলিম্পিক স্বর্ণ ও যুব বিশ্বকাপও জিতেছিলেন মেসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএমএলএসন্যাশভিলেপিএসজিবার্সেলোনামিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিগ কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারা গেছে করোনাকালে ভাইরাল হওয়া কুকুর ‘চিমস’

পরবর্তী

অক্টোবরে আগারগাঁও থেকে মতিঝিলে চালু হবে মেট্রোরেল

পরবর্তী
বাংলাদেশের মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরে আগারগাঁও থেকে মতিঝিলে চালু হবে মেট্রোরেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশার হটস্পটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এডিস মশার 'হটস্পট' জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস!

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT