পয়েন্ট হারিয়ে রেকর্ডের পথ কঠিন করল মিয়ামি

Football player in black jersey controlling the ball during a match against opponents in blue jerseys on the field. Channel i News – চ্যানেল আই নিউজ
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে নিয়েও পূর্ণ পয়েন্টে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মিয়ামি। নতুন এক রেকর্ড গড়ার পথে থাকা মিয়ামির জন্য পথটা কঠিনই হয়ে গেল। এক মৌসুমে এমএলএসে সর্বোচ্চ পয়েন্ট পেতে পরবর্তী চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিতে হবে মেসিদের, প্লে-অফ আগেই নিশ্চিত করেছে টাটা মার্টিনোর দল।
ইয়াঙ্কি স্টেডিয়ামে রোববার ভোরে নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। গোল পাননি মেসি। মিয়ামির একমাত্র গোল করেন লিওনার্দো কাম্পানা। নিউইয়র্ক সিটির হয়ে গোল করেন জেমস স্যান্ডস।
ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা মিয়ামির পয়েন্ট ৩০ ম্যাচে ৬৪। এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে এখনও মিয়ামির হাতে ৪ ম্যাচ আছে। যা থেকে অন্তত ১০ পয়েন্ট পেলে ২০২১ সালে গড়া নিউ ইংল্যান্ড দলের রেকর্ড ভেঙে ফেলবে তারা।






