চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ামির অধিনায়ক মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ক্রুজ আজুলের বিপক্ষে লিওনেল মেসির অভিষেক হয়ে গেছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও অধিনায়কের আর্মব্যান্ড পরে নেমেছিলেন। এবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই অধিনায়কের দায়িত্ব নিয়ে নামবেন আর্জেন্টাইন কিংবদন্তি। এমন জানিয়েছেন মিয়ামি কোচ টাটা মার্টিনো।

লিগ কাপের দ্বিতীয় ম্যাচে আটলান্টার মুখোমুখি হবে মিয়ামি। ম্যাচে ৩৬ বর্ষী মহাতারকা নেতৃত্ব দেবেন কিনা এমন প্রশ্নে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘হ্যাঁ’। ৬০ বর্ষী মার্টিনো বলেছেন, ‘আমাদের আগের ম্যাচেও অধিনায়ক ছিলেন মেসি।’

‘পরের ম্যাচে মেসি-বুসি (বুসকেটস) দুজনেরই বেশি সময় খেলার সম্ভাবনা আছে, এমনকি শুরু থেকেই খেলতে পারেন। সবকিছুই নির্ভর করবে তারা কেমন অনুভব করছে সেটার উপর। কারণ এখানে এটি দ্বিতীয় ম্যাচ।’

মেসিরা শুক্রবার গ্রুপপর্বের প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে লিগ কাপ মিশন শুরু করেছে। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে মিয়ামির গোলাপি জার্সিতে মাঠে নেমে ছাপ রাখতে শুরু করেন এলএম টেন। দুর্দান্ত রক্ষণচেরা পাস, বল নিয়ে চিরচেনা দৌড় এবং ড্রিবলিংয়ের জাদুতে মোহিত করেন সমর্থকদের।

ম্যাচের ৯৪ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে যখন প্রস্তুতি ছিল ড্রয়ে মাঠ ছাড়ার, মেসি দেখান চমক। ট্রেডমার্ক ফ্রি-কিকে দেখান জাদু, বাঁ-পায়ের ক্ল্যাসিক এক গোল করে জয়ের নায়ক বনে যান সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

লিগ কাপে নকআউট পর্বে ওঠার লক্ষ্যে বুধবার গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটলান্টাএমএলএসমার্টিনোমিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT