অপরাধ

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় উদ্বিগ্ন এমএফসি

MFC লোগো সহ নীল পটভূমিতে চিহ্নিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

MFC এর লোগো সহ নীল পটভূমিতে চিহ্নিত ছবি, যা সংস্থার পরিচিতি বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের উপর ১৫ জুনের ভয়াবহ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।

আজ বৃহস্পতিবার একটি বিবৃতিতে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় উদ্বিগ্নতা মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। একই সাথে তার পরিবার এবং বন্ধুমহলের প্রতি তাদের আন্তরিক সমবেদনা প্রকাশ করে তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিয়েছে জেনে গৃহীত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে এমএফসি।

কঠিন প্রশ্ন জিজ্ঞাসাবাদ, ঘটনার বিবরণ প্রকাশ এবং তথ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন উল্লেখ করে এমএফসি বাংলাদেশে সমাজের দায়িত্বশীল সকলকে সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের উপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

এই বিবৃতিতে সাক্ষর করে কানাডা, ডেনমার্ক , ফ্রান্স, জার্মানি, ইতালি , নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশনসমূহ।

বিষয়:এমএফসি সাংবাদিক নাদিম হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…