চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের একদিন পরে মিলল সাংবাদিকের মরদেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশের পুলিশি গাড়ি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকান সংবাদপত্র লা জর্নাদারের একজন সাংবাদিক দেশটির নায়ারিতে নিখোঁজ হওয়ার একদিন পর তার মরদেহ পাওয়া গেছে। মেক্সিকো সিটির ওই সংবাদপত্র তাদের ওয়েবসাইটে বলেছে, মরদেহটি ৫৯ বছর বয়সী সানচেজ ইনিগেজের, যিনি লা জর্নাদার পত্রিকার সংবাদদাতা হিসাবে কর্মরত ছিলেন।

এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার (৮ জুলাই) সানচেজ ইনিগেজের স্ত্রী তদন্তকারীদের জানিয়েছেন, বুধবার রাত থেকে তার স্বামী কোথায় আছে তা তিনি জানতেন না। তার স্বামী আত্মীয়দের সাথে দেখা করতে অন্য শহরে গিয়েছিলেন।

Banglabid

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ,সানচেজ ইনিগেজের মরদেহ প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে এবং তার বুকে একটি চিঠি ছিল।

সানচেজ ইনিগেজের স্ত্রী লোপেজ তদন্তকারীদের জানিয়েছেন, শেষ দিনে তার স্বামী নিজের সাংবাদিকের কার্ডসহ আরও কিছু জরুরী কাগজ নিয়ে বের হয়েছিলেন। তার স্বামীর কম্পিউটার, সেল ফোন, একটি হার্ড ড্রাইভ এবং তার স্যান্ডেলও পাওয়া যায়নি মরদেহের সাথে।

এর আগেও লা জর্নাদা পত্রিকার সাংবাদিকদের হত্যা করা হয়েছে, যার মধ্যে ২০১৭ সালে মিরোস্লাভা ব্রীচ মেক্সিকোর চিহুয়াহুয়াতে নিহত হয়েছেন। জাভিয়ের ভালদেজ নামে একজন সাংবাদিক যিনি লা জর্নাদা পত্রিকার পাশাপাশি এএফপি’র জন্যও কাজ করতেন তিনিও একই বছরের মে মাসে সিনালোয়াতে খুন হয়েছেন।

Reneta

মেক্সিকো সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) অনুসারে, ২০০০ সাল থেকে মেক্সিকতে ১৫০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। সরকারের মতে, ২০২২ সালে ১৩ জন সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেক্সিকোসাংবাদিক হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুদানে বিমান হামলায় নিহত ২২

পরবর্তী

ক্যালিফোর্নিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে ৬ জনের মৃত্যু

পরবর্তী
উড়োজাহাজ দুর্ঘটনা তদন্তের জন্য সতর্কতা চিহ্ন, নিরাপত্তা নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালিফোর্নিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে ৬ জনের মৃত্যু

দুই ভাইকে মারধরের দায়ে আটক, পুলিশি তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-মাকে মারধরের দায়ে মাদকসেবী দুই ভাইয়ের কারাদণ্ড

সর্বশেষ

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT