বাংলাদেশ

এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

বাংলাদেশের মেট্রোরেল ট্রেন চলাচল, পাস ছাড়া যাত্রা সম্ভব নয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মেট্রোরেল ট্রেনের একটি ছবি, যেখানে ট্রেনটি রেললাইনে চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামীকাল ২৭ মার্চ থেকে এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল। মতিঝিল থেকে রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে এখন ৯টা ৪০ এর উত্তরার উদ্দেশ্যে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে। আর রাত ৮টার উত্তরা থেকে সর্বশেষ ট্রেনটি মতিঝিলের উদ্দেশ্যে ছাড়বে রাত ৯টায়। 

মঙ্গলবার ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে: ২৭ মার্চ ২০২৪ তারিখ থেকে মেট্রো ট্রেন চলাচলের সময়সীমা ০১ (এক) ঘণ্টা বৃদ্ধি হচ্ছে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন এখন রাত ০৮:৪০ মিনিট এর পরিবর্তে রাত ০৯:৪০ মিনিটে ছাড়বে এবং ট্রেনটি প্রত্যেকটি স্টেশনে থেমে উত্তরা উত্তর স্টেশনে পৌছাবে রাত ১০:১৪ মিনিটে। এই বর্ধিত সময়ে ১২ (বারো) মিনিট off peak headway-তে আরও ১০ বার মেট্রো ট্রেন চলাচল করবে। এতে দৈনিক মেট্রো ট্রেন (১৮৪+১০-) ১৯৪ বার চলাচল করবে এবং (২৩০৮৯*১৯৪-) ৪ লক্ষ ৪৭ হাজার ৭ শত ৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।

সকাল ৭.১০ মিনিটে এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র এমআরটি/র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যায়। রাত ০৯.০০ ঘটিকার পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধুমাত্র এমআরটি/র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। রাত ৮.৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন ৰন্ধ হয়ে যাবে।

বিস্তারিত ছবিতে দেখুন:

এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

বিষয়:ডিএমটিসিএল মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…