বাংলাদেশ

চলতি সপ্তাহে বন্ধ থাকবে মেট্রোরেল

চলতি সপ্তাহে বন্ধ থাকবে মেট্রোরেল
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি সপ্তাহে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে  বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। 

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হলে বিকেল পাঁচটা থেকে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।

এরপর দিন শুক্রবারে (১৯ জুলাই) মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এরপর থেকে সপ্তাহের প্রথম দিন শনিবার থেকে গত ৫ দিন ধরেই বন্ধ রয়েছে মেট্রোরেল।

আজ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, চলতি সপ্তাহে মেট্রোরেল চালুর সম্ভবনা নেই। ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক নিজেও জানেন না মেট্রোরেল কবে থেকে চালু করতে পারবেন। তাই এই বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না।

ডিএমটিসিএল জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত এই দুই স্টেশন চালু করতে আগামী এক বছর লাগবে। এজন্য মেট্রোরেল চলাচল শুরুর পরেও এ দুই স্টেশনে উঠানামা বন্ধ থাকবে।

বিষয়:ডিএমটিসিএল মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…