বাংলাদেশ

৪ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড মেট্রোরেলে

মেট্রোরেলে দ্রুতগতিতে চলন্ত ট্রেনের ছবি, সূর্যোদয়ের আলোতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মেট্রোরেলে রেকর্ড সংখ্যক যাত্রী পরিবহন, দ্রুতগতির ট্রেনের ছবি, যা শহরের আধুনিকতা ও উন্নয়নের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের নতুন রেকর্ড গড়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ সাড়ে ৩ লাখ যাত্রী পরিবহনের অভিজ্ঞতা অর্জন করেছিল মেট্রোরেল। বর্তমানে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল রুটে উভয় দিকে যাত্রী চলাচল করছে।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করে জানায়, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল প্রথমবারের মতো একদিনে ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করে।

ডিএমটিসিএলের পক্ষ থেকে বলা হয়, এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে যুক্ত সবাই, সম্মানিত যাত্রী, শুভানুধ্যায়ী এবং অংশীজনদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। এছাড়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককে সার্বিক নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

মেট্রোরেলের এই সাফল্যকে যাত্রীবান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার দিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি আগামীতেও যাত্রীদের সেবা প্রদানে নিবেদিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছে।

বিষয়:মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…