বাংলাদেশ

বিজয় দিবসে কিছু সময়ের জন্য বন্ধ থাকবে মেট্রোরেল

ঢাকার মেট্রোরেলে যাত্রা শুরু, আধুনিক ট্রেনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১৬ ডিসেম্বর (বিজয় দিবস) উপলক্ষে নির্দিষ্ট কিছু সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। বিজয় দিবসে বিশেষ প্যারাজাম্পের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে বিধায় প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১.৫০ মিনিট হতে ১২.৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে।

সম্মানিত যাত্রিগণের যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বিষয়:১৬ ডিসেম্বর ডিএমটিসিএল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিজয় দিবস মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…