বাংলাদেশ

ঈদের দিন ও পরের দিনের মেট্রোরেল চলাচলের সময়সূচি

মেট্রোরেল ট্রেনের আধুনিক ও দ্রুত চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদের দিন রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে পরের দিন থেকে স্বাভাবিক নিয়মে চলবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঈদের পরদিন থেকে আবার যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন হতে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে।’

বিষয়:ডিএমটিসিএল পবিত্র ঈদুল ফিতর ২০২৬ মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…