গতকাল সাময়িক বন্ধ থাকার পর আজ সকাল থেকে যথারীতি চালু হয়েছে মেট্রোরেল। সকাল থেকে রুটিনমাফিক চলছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। গতকাল বাংলাদেশ সচিবালয় স্টেশন এ মেট্রোরেলের ছাদের উপর ২ ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিল।
গতকাল ৩০ নভেম্বর বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের উপর ২ ব্যক্তি উঠে পড়লে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় এক ঘণ্টা পর সেই শিশুকে মেট্রোরেলের ছাদ থেকে নামানো হয়। এরপর দিনের অবশিষ্ট সময় আর মেট্রো চলাচল করেনি।
সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে।
আজ সকাল থেকে মেট্টোরেল রুটিনমাফিক চলছে।






