এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল রোববার (২৬ আগস্ট) থেকে আবারও চালু হচ্ছে মেট্রোরেল। মেট্রো চলাচলের পুরানো নিয়ম অনুযায়ী সকাল থেকে রাত পর্যন্ত চলবে ট্রেন। তবে সংস্কার কাজ চলার জন্য মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনে থামবে না ট্রেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় মেট্রোরেলের মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনে ভাংচুরসহ ব্যপক ক্ষয়ক্ষতি হয়।
শনিবার (২৪ আগস্ট) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার মেট্রোরেল ট্রায়াল (পরীক্ষামূলকভাবে চালানো) দেয়া হয়েছে। আগামীকাল (রোববার) মেট্রোরেল চালু করা সম্ভব।
গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো লাইনের নিচের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেই আগুনের মধ্য দিয়েই ট্রেন ছুটে যায়। পরে জননিরাপত্তার স্বার্থে ওই দিন বিকেল সাড়ে ৫টার পর মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়।







