চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল প্ল্যাটফর্মে এক কোটি নারী ও তরুণের ক্ষমতায়নে কাজ করছে মেটা-ব্র্যাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২২
বাংলাদেশ
A A
মেটা অ্যাপের লোগো সহ মোবাইল ফোনের ছবি, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের নারী ও তরুণদের ক্ষমতায়নের জন্য একসাথে কাজ করছে মেটা ও ব্র্যাক। চলতি বছর মে মাসে মেটা, যা আগে পরিচিত ছিল ফেসবুক কোম্পানি নামে, তারা এই কার্যক্রম পরিচালনার জন্য ব্র্যাকের সাথে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করে। ব্র্যাক ইয়ুথ প্লাটফর্ম এই কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দিচ্ছে।

এই কার্যক্রমের আওতায় চলতি বছর ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপে ৫ লাখ ৪১ হাজার ৯৯১ জনকে ডিজিটাল প্ল্যাটফর্ম এ নিরাপত্তা বিষয়ক সচেতনতা প্রদান করা হয়েছে, ব্র্যাকের ১ হাজার ৪৭৪ জন প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে, যার ৭৫ শতাংশই নারী। এর বাইরে ’আমরা নতুন’ নেটওয়ার্ক-এর ৬৬ জন ইউথ অ্যাম্বাসেডরের তত্ত্বাবধানে আরো ১ হাজার ৬২৩ তরুণ ডিজিটাল প্লাটফর্মের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা লাভ করেছেন। এর পাশাপাশি, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম নিরাপদে ও কার্যকরভাবে ব্যবহার করার উপায় সম্পর্কিত তথ্য আরো ৯৬ লাখ ৫৫ হাজার ২৪৭ জন মানুষের কাছে পৌঁছানো হয়েছে।

মেটা প্ল্যাটফর্মের বিপুল বিস্তৃতি আর দেশজুড়ে ব্র্যাকের সুবিশাল নেটওয়ার্ক ব্যবহার করে এই কার্যক্রম দেশের ১ কোটিরও বেশি নারী ও তরুণদের কাছে পৌঁছে গেছে।

Banglabid

বাংলাদেশে নারী ও তরুণ জনগোষ্ঠীর মধ্যে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বেড়েছে। নারী ও তরুণরা যেন অনলাইনে নিজেদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারেন, সেই সক্ষমতা গড়ে তোলার জন্য একটি মজবুত ভিত্তি প্রস্তুত করাই এই প্রকল্পের লক্ষ্য।

এই কার্যক্রমের পাশাপাশি মেটা ও ব্র্যাকের ডিজিটাল লিটারেসি কার্যক্রমের আওতায় ব্র্যাকের কর্মীদের অ্যাডভান্সড সেফটি টুলস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের লক্ষ্য, ব্র্যাকের কর্মীদের প্রয়োজনীয় সামর্থ্য তৈরি করা যাতে তারা স্থানীয় জনগোষ্ঠীকে আরো সুরক্ষিত উপায়ে অনলাইন ব্যবহার বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ দিতে পারেন।

নারী ও তরুণদের মধ্যে ইতিবাচক ও সুরক্ষিত অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে তথ্য, উপকরণ এবং অন্যান্য সহায়তা দিতে একসাথে কাজ করে যাবে মেটা ও ব্র্যাক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র্যাকমেটা
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত কীভাবে ফেরত দেবে, যা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT