ফুটবল

মেসি-সুয়ারেজ-আলবার গোলের পরও পয়েন্ট হারাল মিয়ামি

ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে, দর্শকরা স্ট্যান্ডে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের সময় মাঠে খেলোয়াড়রা খেলছে, দর্শকরা স্ট্যান্ডে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চোট কাটিয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে গত বৃহস্পতিবার মাঠে ফেরেন লিওনেল মেসি। সেদিন দুর্দান্ত এক গোল করেও জেতাতে পারেননি ইন্টার মিয়ামিকে। এবার সেন্ট লুইস সিটির বিপক্ষে গোল পেলেন তিন তারকা মেসি, লুইস সুয়ারেজ ও জর্ডি আলবা। তবুও জয় পায়নি দল। পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে টাটা মার্টিনোর শিষ্যদের।

মেজর লিগ সকারে রোববার সকালে সেন্ট লুইস সিটির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। তাতেও অবশ্য এমএলএসে ইন্টার কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে দলটি।

ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যে ক্রিস ডারকিনের গোলে লিড পায় সিটি। ম্যাচে ফিরতে বেশি সময় নেননি অধিনায়ক মেসি। দশ মিনিটের মধ্যে আলবার থেকে বল নিয়ে জালে জড়ান বিশ্বজয়ী। ১-১ গোলে সমতায় ফেরে মিয়ামি।

৪১ মিনিটে ইন্ডিয়ানা ভাসিলিভের গোলে আবারও এগিয়ে যায় সিটি। বিরতির আগমুহূর্তে মিয়ামিকে এবার সমতায় ফেরান উরুগুয়ে তারকা সুয়ারেজ। এবারও বলের যোগানদাতা আলবা।

৬৮ মিনিটে সুয়ারেজ নিজেদের জালেই বল পাঠিয়ে দিলে পিছিয়ে পড়ে মিয়ামি। শেষপর্যন্ত আর জয়ের দেখা পায়নি টাটা মার্টিনোর দল। ৮৫ মিনিটে সতীর্থদের দিয়ে দুই গোল করানো আলবা নিজেই তৃতীয়বারের মতো সমতায় ফেরান মিয়ামিকে। এরপর আর জয়সূচক গোল করতে পারেনি দুদলের কেউই।

বিষয়:আলবা এমএলএস মিয়ামি মেসি সুয়ারেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…