চোটে ইন্টার মিয়ামির স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। বিশ্বজয়ীকে ছাড়া নেমে অধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে টাটা মার্টিনোর দল। সবশেষ চার ম্যাচে জয় কেবল একটিতে। বাকি তিনটিতে রয়েছে দুই হার ও এক ড্র। এরমধ্যে নিউইয়র্ক সিটি এফসি বিপক্ষে তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ গোল পেলেও পূর্ণ পয়েন্ট এনে দিতে পারেননি।
মিয়ামির ঘরের মাঠে রোববার মেজর লিগ সকারের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মিয়ামি ও নিউইয়র্ক সিটি। ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। মিয়ামির গোলটি করেন সুয়ারেজ ও সিটির পক্ষে আদ্রিয়ান মার্টিনেজ।
ম্যাচের ১৪ মিনিটে সুয়ারেজের গোলে এগিয়ে যায় মিয়ামি। গোল প্রথমার্ধেই শোধ করে দেয় নিউইয়র্ক। ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করা মার্টিনোর দল আর কোনো গোল আদায় করে নিতে পারেনি। পরে গোল পায়নি প্রতিপক্ষও।
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে মিয়ামি। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে সিনসিনাটি।








