ফুটবল

রোনালদোদের বিপক্ষে থাকবেন মেসি-নেইমার-এমবাপে

প্যারিস সেন্ট জার্মেই ও আল হিলাল ফুটবল দলসমূহের প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের জন্য প্রস্তুত প্যারিস সেন্ট জার্মেই ও আল হিলাল দলের খেলোয়াড়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবের ক্লাব ফুটবলের অনন্য ইতিহাস হতে চলেছে বৃহস্পতিবার রাত। রিয়াদের কিং আল ফাহাদ স্টেডিয়ামে আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। পর্তুগিজ মহাতারকার মধ্যপ্রাচ্যে অভিষেকের দিনে পিএসজি জার্সিতে থাকবেন মেসি-নেইমার-এমবাপে। পূর্ণশক্তির দল নিয়েই দেশটিতে গেছে ফরাসি জায়ান্টরা।

প্রীতি ম্যাচে মেসি-নেইমারদের থাকা নিয়ে সংশয় ছিল, সেটি দূর করেছে পিএসজি। ফরাসি ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে রিয়াদের সম্মিলিত দলের বিপক্ষে থাকছেন মেসি, নেইমার, এমবাপে, সার্জিও রামোস ও হাকিমি।

ইতিমধ্যে ফ্রান্স ছেড়েছে পিএসজি। অবস্থান করছে সৌদির প্রতিবেশী দেশ কাতারে। বুধবার স্থানীয় সময় সাড়ে ছয়টায় দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবে কাতারি মালিকানাধীন ক্লাবটি।

মেসি-নেইমারদের অনুশীলন দেখার সুযোগ করে দিয়েছে দোহা কর্তৃপক্ষ। মাত্র ২০ কাতারি রিয়াল খরচে বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে সরাসরি দেখতে পারবেন ১৫ হাজার ভক্ত।

বিষয়:আল হিলাল আল-নাসের এমবাপে নেইমার পিএসজি মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…