চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি এখন মেসির সঙ্গে মিয়ামি যাচ্ছি!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ১১, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

দুবছর আগে ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিলেন সাবেক ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। সেবার ফাইনাল স্বপ্ন আগেভাগেই বিসর্জন দিতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। সেটির এক মৌসুম পর, এ মৌসুমে তিন শিরোপা জিতে ট্রেবলের কীর্তি গড়েছে ম্যানসিটি। ক্লাবে না থাকলেও সিটির ইতিহাস গড়ার দিনে উচ্ছ্বসিত আগুয়েরো। সাবেক ক্লাবের জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে বলেছেন মেসিকে নিয়েও।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে হেরেছে সিরি আ’র ইন্টার মিলান। দলের সঙ্গে না থাকলেও সাবেক ক্লাব অবশেষে অধরা ট্রফিটি উঁচিয়ে ধরায় বেশ খুশি আগুয়েরো।

২০২১ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল সিটি। চেলসির বিপক্ষে ১-০ গোলে হেরে স্বপ্ন হাতছাড়া হয়েছিল। এবার তা হয়নি। এবার আগুয়েরো বলছেন, ‘প্রথমত আমি খুব খুশি এবং সেটি আমার নিজের জন্য। কারণ সিটিকে ভালোবাসি। সেই আগের মুহূর্তটি। শেষবার যখন আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরেছিলাম। যাক, অবশেষে জিততে পেরে খুব ভালো লাগছে, এখন এটি ম্যানসিটির।’

বন্ধু লিওনেল মেসিকে নিয়েও কথা বলেছেন আগুয়েরো। পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি। মেজর লিগ সকারের চলতি মৌসুমে ১৬ ম্যাচের মধ্যে ১৫টিতেই হেরেছে মিয়ামি। মাত্র ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে অবস্থান করছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী টেবিলের শীর্ষ সাত দল সরাসরি ফাইনাল সিরিজে খেলতে পারে। অষ্টম ও নবম স্থানে থাকা দল ওয়াইল্ড কার্ড রাউন্ডে (প্লে-অফ) প্রবেশ করে।

ইন্টার মিয়ামির হাতে এবারের মৌসুমে আর মাত্র একটি খেলা বাকি আছে। বর্তমান বাস্তবতায় দলটির ওয়াইল্ড কার্ড রাউন্ডে খেলা অসম্ভবই বলা যায়। বিষয়টি নিয়ে মেসির সঙ্গে কথাও বলেছেন জাতীয় দলের সাবেক সতীর্থ আগুয়েরো। সিটির জয়ের পর এবার মেসির হাতে দারুণকিছুই দেখতে চান বন্ধু আগুয়েরো! যে কারণে কিছুটা মজার ছলেই ৩৫ বর্ষী তারকা বলেছেন, ‘আমি এখন মেসির সঙ্গে মিয়ামি যাচ্ছি!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুয়েরোআর্জেন্টিনাইস্তাম্বুলচ্যাম্পিয়ন্স লিগমিয়ামিমেসিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬

জুলাই গণহত্যা: আগামী মাসেই শেষ হচ্ছে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের তদন্ত

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬

ঢেঁড়স চাষ করে লাভবান হচ্ছেন মেহেরপুরের চাষীরা

জুলাই ২৭, ২০২৬

আর্জেন্টিনার সহকারী কোচ ‘মিথ্যা’ বলছেন, দাবি করে ক্ষমা প্রত্যাখ্যান ওলমোর

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT