ফুটবল

মেসিকে মিস করেন এমবাপে

ফুটবল ম্যাচে এমবাপে ও মেসি একে অপরের সাথে উচ্চ পাঁচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় এমবাপে ও মেসি একে অপরের সাথে উচ্চ পাঁচ দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিএসজিতে দুই মৌসুম পাশাপাশি থেকে লড়েছেন লিওনেল মেসি ও কাইলিয়ান এমবাপে। গত জুনে চুক্তির মেয়াদ শেষে ফরাসি ক্লাবটিকে বিদায় বলে মেজর লিগ সকারে পাড়ি দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ফলে ফরাসি জায়ান্ট ক্লাবটিতে মেসির অভাব বোধ করছেন এমবাপে।

সম্প্রতি অ্যামাজন প্রাইমে দেয়া এক সাক্ষাৎকারে মেসিকে মিস করার বিষয়টি বলেছেন ফরাসি তারকা। বলেছেন, ‘মেসির সঙ্গে খেলা অবশ্যই এমন কিছু, যা আমি অনেক বেশি মিস করি।’

‘আমার মতো আক্রমণভাগের খেলোয়াড়, যারা জায়গা করে আক্রমণে যায়, মেসি থাকলে এই নিশ্চয়তাটুকু থাকে যে সে বল পাবে। বলতে গেলে, তিনিই কেবল এটি পারেন। তার কাছ থেকে পাস পাওয়া আসলেই অনেক দামি উপহার। মেসির সঙ্গে খেলা সত্যিই বিশেষ কিছু ছিল।’

২০১৭ সালের জুন থেকেই পিএসজিতে খেলছেন এমবাপে। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবটিতে যোগ দেন মেসি। গত বছর জুনে পিএসজি ছেড়ে যান মেসি। প্রায় দুবছর সময়কালে মেসি ও এমবাপে একসঙ্গে লড়েছেন ৬৭ ম্যাচে। মেসির ২০ এসিস্ট থেকে গোল করেছেন এমবাপে। আর মেসি করেছেন এমবাপের ১৪ গোলে অবদান রেখেছেন মেসি। এই সময়ে তারা জিতেছেন দুটি লিগ শিরোপা ও একটি ফরাসি সুপার কাপ শিরোপা।

বিষয়:কিলিয়ান এমবাপে পিএসজি লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…