ফুটবল

এমবাপেকে কঠিন জবাব দিলেন মেসি

ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও আর্জেন্টিনার লিওনেল মেসি মাঠে হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও আর্জেন্টিনার লিওনেল মেসি মাঠে হাত মিলাচ্ছেন, ফুটবল ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার আসরকে সামনে রেখে এক সাক্ষাৎকারে এমবাপে বলেছিলেন, ‘বিশ্বকাপ জেতার চেয়ে ইউরো জেতা কঠিন।’ এমবাপের এমন মন্তব্যে জন্ম দেয় বিতর্ক। যার কড়া জবাবই দিলেন বিশ্বজয়ী লিওনেল মেসি।

ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতলেও এখনও ইউরো জিততে পারেননি ২৫ বর্ষী এমবাপে। শুধু তিনি কেন, ফ্রান্সের বর্তমান প্রজন্মের কারও ইউরো জয়ের অভিজ্ঞতা নেই। দলটি সর্বশেষ মহাদেশীয় শিরোপা জিতেছিল ২০০০ সালে।

দুমৌসুম পিএসজিতে এমবাপের সঙ্গে খেলা আর্জেন্টাইন অধিনায়ক সাক্ষাৎকারে বলেছেন, ‘অবশ্যই ইউরো একটি খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কিন্তু সেখানে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মতো দল খেলে না।’

‘এতগুলো বিশ্বচ্যাম্পিয়নদের বাদ দিয়ে খেলার পরও আপনি বলছেন ইউরো জেতা সবচেয়ে কঠিন। বিশ্বকাপে সেরা দলগুলোই খেলে। সাধারণত সব বিশ্বচ্যাম্পিয়নরাই সেখানে থাকে। এ কারণে সবাই বিশ্বচ্যাম্পিয়ন হতে চায়।’

বিষয়:ইউরো-২০২৪ কিলিয়ান এমবাপে কোপা আমেরিকা ২০২৪ লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…