চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি বললেন- ‘এটা কী ধরনের নিয়ম, এটা খারাপ হচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১২, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি মাঠে বসে চিকিৎসা নিচ্ছেন, পাশে অন্য খেলোয়াড়রা দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিলের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিয়ামি। জয়ের ম্যাচে লিগের নতুন নিয়মের কারণে ফ্রি-কিক নিতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেই নতুন নিয়মে অসন্তুষ্ট কিংবদন্তি, ক্ষোভ ঝেড়েছেন কোচ টাটা মার্টিনোও।

ম্যাচের ৪০ মিনিটে মন্ট্রিল ডিফেন্ডার জর্জ ক্যাম্পবেল আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ফাউল করলে মাঠে লুটিয়ে পড়েন মেসি। মিয়ামির মেডিকেল দল মাঠে আসলেও ক্যাম্পবেলকে কোনো হলুদ কার্ড দেখাননি রেফারি। তবে চিকিৎসা নিতে ১৫ সেকেন্ডের বেশি সময় লেগে যায় মেসির। মেজর লিগের নতুন নিয়ম অনুসারে, প্রাথমিক চিকিৎসায় ১৫ সেকেন্ডের বেশি সময় নিলে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হবে। চলতি মৌসুম থেকেই নিয়মটি চালু হয়েছে।

যে কারণে মেসির আদায় করে নেয়া সেই ফ্রি-কিক নিতে হয় রোজাসকে। যদিও রোজাস হতাশ করেননি। মেসির মতো বাঁ-পায়ের দুর্দান্ত এক ফ্রি-কিকে বল জালে জড়ান। তবে লিগের এমন নিয়মে খুশি নন বিশ্বজয়ী মেসি। মাঠের বাইরে এক ক্যামেরার সামনে ক্ষিপ্ত হয়ে বলেন, ‘এটা কী ধরনের নিয়ম, এটা খারাপ হচ্ছে।’

ম্যাচ শেষে দলটির আর্জেন্টাইন কোচ মার্টিনো বলেছেন, ‘এমন পরিস্থিতি রয়েছে যা অবশ্যই সংশোধন করা উচিত। লিওকে স্পষ্ট ফাউল করেছিল। খেলোয়াড়টি হলুদ কার্ডের যোগ্য। যদি সে ফাউল না করত মেসি তো কখনোই দুই মিনিটের জন্য মাঠ ছাড়তেন না।’

‘এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি, যে দল ফাউলের শিকার হয়েছে উল্টো তাদেরই শাস্তি পেতে হয়েছে। এই নতুন নিয়মটি পরিবর্তন করা উচিত, এমনকিছু পরিস্থিতিতে তো অবশ্যই সংশোধন করা উচিত। যেখানে হওয়ার কথা হলুদ কার্ড, সেখানে আমরাই লিওকে দুই মিনিটের জন্য হারিয়েছিলাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিএমএলএসটাটা মার্টিনোমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT