ফুটবল

মিয়ামিতে ২০২৮ পর্যন্ত চুক্তি বাড়ালেন মেসি

মেসি মিয়ামিতে চুক্তি বাড়ানোর জন্য স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইন্টার মিয়ামিতে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন লিওনেল মেসি। ২০২৮ মেজর লিগ সকার মৌসুম পর্যন্ত ক্লাবটিতে থাকবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন।

মেসি ২০২৩ সালের ১৫ জুলাই আড়াই বছরের চুক্তিতে মিয়ামিতে আসেন। মেজর লিগে অভিষেকের পর থেকে আটবারের ব্যালন ডি’অর জয়ী মাঠে ফর্মের ধারাবাহিকতা ধরে রেখছেন। মিয়ামিকে এনে দিয়েছেন ট্রফি এবং রেকর্ড।

আর্জেন্টাইন মহাতারকা মিয়ামিকে ২০২৩ সালে লিগস কাপের শিরোপা এনে দেন। ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং এক মৌসুমে সর্বাধিক পয়েন্ট অর্জনের লিগ রেকর্ড গড়তে সাহায্য করেন।

মেসি মিয়ামিতে এ মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন। ২০২৪ সালের মেজর লিগ এমভিপি পুরস্কার এবং সম্প্রতি ২০২৫ সালের গোল্ডেন বুট জিতেছেন। ২০২৫ সালের মেজর লিগ এমভিপি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছেন।

বিষয়:ইন্টার মিয়ামি মেজর লিগ সকার মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…