চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে এসে কী করবেন মেসি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ভারতের মাটিতে, বিশ্বকাপ ট্রফি হাতে, উচ্ছ্বাসে ভাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে লিওনেল মেসি আসছেন ভারতে। আলোচনার পালে এবার হাওয়া লেগেছে। ফুটবল ও ক্রিকেটের দুই মহাতারকা মেসি ও বিরাট কোহলিকে দেখা যেতে পারে একই মঞ্চে। ভারত সফরে এসে কোহলি-ধোনিদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যেতে পারে মেসিকে।

ভারতীয় গণমাধ্যমে খবর, ‘আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে ভারত সফরে আসবেন বিশ্বজয়ী মেসি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার।’

প্রতিবেদনে বলা হয়েছে, ‘মেসি ১৪ ডিসেম্বর একটি অনুষ্ঠানে অংশ নিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসছেন মেসি। অনুষ্ঠানটি টিকিট কেটে দেখা যাবে। এর জন্য আয়োজক সংস্থা অনুমতি চেয়েছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং অনুমতি প্রদান করা হয়। এই অনুষ্ঠানে কয়েকজন তারকা ক্রিকেটারও উপস্থিত থাকতে পারেন।’

সবকিছু ঠিকঠাক থাকলে মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। তিনি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন। সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা সম্পূর্ণ সূচি প্রকাশ করবে।

১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে মেসি কলকাতা, দিল্লি এবং মুম্বাই- এই তিন শহর সফর করবেন। কলকাতার ইডেন গার্ডেন্সে তাকে সংবর্ধনা দেয়া হবে এবং অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন।

কলকাতা সফরের সময় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালায় অংশ নেবেন মেসি এবং একটি ফুটবল ক্লিনিক চালু করবেন।

Reneta

এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে একবার ভারতে এসেছিলেন মেসি। সে সময় কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকলকাতাকোহলিভারতমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT