চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির নেতৃত্বেই চীনে আসছে আর্জেন্টিনা, টিকিট কেনার হিড়িক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২২, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বজয়ী আর্জেন্টিনা। চীনের রাজধানী বেইজিংয়ে হবে খেলা। এশিয়ার মাটিতে ম্যাচের সময় আগে থেকে নির্ধারিত হলেও নিশ্চিত ছিল না লিওনেল মেসির আসার বিষয়টি। সবশেষ খবর- মেসি আসছেন আলবিসেলেস্তেদের নেতৃত্ব দিতে। বিশ্বজয়ী কিংবদন্তিকে দেখার আগ্রহে টিকিট নিয়ে শুরু হয়ে গেছে কাড়াকাড়ি।

আর্জেন্টিনার চীনা দূতাবাস মেসির সফরের খবরটি জানিয়েছে। ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বেইজিংয়ে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০১৭ সালের পর ফের দেশটিতে যাবেন মেসি।

চীনে মেসির সপ্তম সফর এটি। এবার অন্য সফরগুলো থেকে কিছুটা আলাদা আগ্রহ মেসিকে নিয়ে। এমন একসময় চীনে যাচ্ছেন মেসি, যখন গায়ে সেটে গেছে বিশ্বকাপ জয়ের নায়ক খেতাব।

সফরে আগেও দেশটির ফুটবলপ্রেমীদের কাছে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন মেসি। ২০০৫ সালে প্রথম দেশটিতে যান। পরের পাঁচবারে তিনি আর্জেন্টিনা বা সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে সেখানে গেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ও মেসির আসার খবরে বেইজিংয়ে টিকিটি কেনার হিড়িক পড়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থক মন্তব্য করেছেন, ‘যদি একটি টিকেট পাই, তাহলে সারাবছর বান্ধবী না পেলেও কোনো আপত্তি থাকবে না আমার।’

২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচে মেসির গোলে ২-১ ব্যবধানে অজিদের হারিয়েছিল আলবিসেলেস্তে দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআর্জেন্টিনাচীনপিএসজিবেইজিংমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ হাজার মানুষের জন্য মেজবানের ব্যতিক্রমী আয়োজন

পরবর্তী

বাথরুম থেকে উদ্ধার অভিনেতার মরদেহ

পরবর্তী

বাথরুম থেকে উদ্ধার অভিনেতার মরদেহ

জাতির জনকের ‘বঙ্গবন্ধু’ থেকে ‘বিশ্ববন্ধু’তে রূপান্তরিত হওয়ার ৫০ বছর পূর্তিতে বিনম্র শ্রদ্ধা

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT