ফুটবল

মেসিকে যে প্রশ্ন সবচেয়ে বেশি শুনতে হয়

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি অভিযোগের মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি অভিযোগের মুখে, তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লিওনেল মেসির সবচেয়ে বড় স্বপ্নটি পূরণ হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপে সোনালী ট্রফি উঁচিয়ে ধরে। বিশ্বজয়ের পর বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপে আর দেখা যাবে না তাকে। তবে গত দুবছরে তার দুর্দান্ত ফর্ম দেখে আলোচনায় আসে পরের বিশ্বকাপেও দেখা যেতে পারে মেসিকে। যে কারণে পরের বিশ্বকাপে খেলবেন কিনা এমন প্রশ্ন এখন সবচেয়ে বেশি শুনতে হয় ৩৭ বর্ষী মহাতারকাকে।

৪৩৩ অ্যাপে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে সাক্ষাৎকারে আর্জেন্টিনা ও ইন্টার মিয়ামি অধিনায়ক বলেছেন, ‘জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কিনা)। অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এবছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক-মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গতবছর পারিনি।’

‘(প্রাক-মৌসুম ভালোভাবে শুরুর পর) কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। ২০২৬ বিশ্বকাপ যেমন কাছাকাছি রয়েছে, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।’

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে ২০২৬ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে মেসির চুক্তির মেয়াদ আর একবছর বাকি।

বিষয়:আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ-২০২৬ ফ্যাব্রিজিও রোমানো মিয়ামি মেসি যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…