চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি আমাদের অপ্রত্যাশিতকে চাইতে শিখিয়েছেন: আইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২১, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বয়স যখন ১২ বা ১৩, ‘নিওয়েলস ওল্ড বয়েজ’র যুবদলে খেলতেন। তখন তার আদর্শ ছিল পাবলো আইমার, যিনি পরে মেসির সতীর্থ ছিলেন জাতীয় দলে, এখন কোচ লিওনেল স্কালোনির সহকারী হিসেবে কাজ করছেন। বলেছেন, আর্জেন্টিনাকে অপ্রত্যাশিত ব্যাপারগুলো চাইতে শিখিয়েছেন মেসি।

মেসির বেশকিছু জিনিস আইমারের পছন্দ। ২০১৮ সাল থেকে তিনি আর্জেন্টিনা অধিনায়ককে আরও বেশি কাছে থেকে দেখছেন। সময়ের সাথে মেসি অপ্রতিরোধ্য হতে এবং একের পর এক রেকর্ড নিজের করে নিতে দেখেছেন সহকারী কোচ আইমার।

১৯৯৭ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজয়ী আইমার মেসিকে দেখেছেন এভাবে, ‘মেসি আমাদের অপ্রত্যাশিতকে চাইতে শিখিয়েছেন। ওই চিন্তাই আমাকে গর্বিত করে যে, আমি তার আদর্শ। আমি একবার পড়েছিলাম এনজো ফ্রান্সেসকোলির বিষয়ে জিনেদিন জিদানও অনেকটা একই রকম কথা বলেছিলেন।’

‘আমিও ঠিক তেমনই ভাবছিলাম, এমন একজন অসাধারণ খেলোয়াড় যখন আমার সম্পর্কে এত উচ্চ প্রশংসা করেন, তখন কেমন অনুভূতি হয়? মেসির মুখে এমন কথা শুনে আমার গর্ববোধ হয়েছে।’

জাতীয় দলের পর ক্লাবে একে অপরের বিপক্ষে খেলা নিয়ে আইমার বলেছেন, ‘আমরা একসাথে খেলেছি এবং তারপর ক্লাবে বিপরীত দলে খেলেছি। আমাদের মাঝে অব্যক্ত বোঝাপড়া ছিল। সত্যিই তার প্রশংসা করতাম শুধু খেলোয়াড় হিসেবে নয়, তার ব্যক্তিত্বের জন্যও।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইমারআর্জেন্টিনাজিদানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিঠে মায়ের মুখের উল্কি, খুশি বললেন ‘স্যালুট মাই হিরো’

জুন ২৪, ২০২৬

‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

জুন ২৪, ২০২৬

মানুষের কাছ থেকেই বর্ণবাদ-লিঙ্গবৈষম্য শিখছে এআই, জাতিসংঘের উদ্বেগ

জুন ২৪, ২০২৬

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT