চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ জুন মেসিকে দলে টানার ঘোষণা দিতে চায় আল হিলাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৩, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিগ ওয়ানে ক্লারমন্টের বিপক্ষে রাতে পিএসজির হয়ে শেষ ম্যাচটি খেলতে নামবেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় রাত ১টায় পার্ক ডে প্রিন্সেসে গড়াবে ম্যাচটি। প্যারিস ছাড়ার কথা নিশ্চিত হলেও মেসির ভবিষ্যৎ গন্তব্য এখনও অনিশ্চিত। সৌদি ক্লাব আল হিলাল ও বার্সেলোনা চাচ্ছে তাকে। বার্সা কোচ জাভি জানিয়েছেন, সিদ্ধান্ত নিতে সোমবার পর্যন্ত মেসির নিকট সময় চেয়েছে কাতালান ক্লাবটি। এবার খবর এলো, ৬ জুন নাকি মেসিকে দলে টানার ঘোষণা দিতে চায় আল হিলাল।

গতকাল বার্সেলোনার কোচ বলেছেন, মেসির ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনার ‘৯৯ শতাংশ’ নির্ভর করছে মহাতারকার উপরই। স্প্যানিশ গণমাধ্যমে শনিবারের খবর, আর্থিক কারণে আর্জেন্টাইন কিংবদন্তির কাতালান ডেরায় ফেরা ক্রমশই অনিশ্চয়তার দিকে ধুকছে। সে সুযোগ নিতে চাচ্ছে আল হিলাল। ৪০০ মিলিয়ন ইউরো বেতনে মেসিকে দলে টানতে চাচ্ছে তারা।

সৌদি ক্লাবটি জানিয়েছে, চুক্তি সংক্রান্ত সবকিছু ঠিকভাবে এগুচ্ছে। মেসি হ্যাঁ বললেই তা চূড়ান্ত হবে। এলএম টেনের বার্সায় প্রত্যাবর্তনের স্বপ্ন শেষ হতে চলেছে। ৬ জুন (মঙ্গলবার) মেসিকে সই করানোর তারিখ নির্ধারণ করেছে আল হিলাল।

এদিকে, মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির আর্থিক পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে বার্সা। কাতালান ক্লাবটি চাচ্ছে, মেসির সঙ্গে চুক্তি করুক মিয়ামি, তারপর ধারে মেসিকে নেবে বার্সা।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের খবর, ফ্রি এজেন্ট হিসেবে মেসি মিয়ামিতে যোগ দিলে সেখান থেকে ৬-১৮ মাসের জন্য ধারে নেবে বার্সা। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটির মালিকপক্ষ জর্জ, হোসে মাস ও ডেভিড বেকহ্যাম সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা সেটি জানায়নি সংবাদমাধ্যমটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআল হিলালপিএসজিবার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিজ্ঞাপন: মাহফুজ

পরবর্তী

এডমিট কার্ড ধার করে প্রেমিকাকে দেখতে এসে প্রেমিক আটক

পরবর্তী

এডমিট কার্ড ধার করে প্রেমিকাকে দেখতে এসে প্রেমিক আটক

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হল ই-পাসপোর্ট

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT