প্রবাস সংবাদ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হল ই-পাসপোর্ট

বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে চালু হয়েছে ই-পাসপোর্ট। এর আগে আরও ২৩টি মিশনে ই-পাসপোর্ট চালু হয়েছে। এছাড়াও ২৩টি মিশনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

শনিবার ৩ জুন থেকে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়। পরে এক তথ্য বিরণীতে বলা হয়, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, ই-পাসপোর্টে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাস ও গ্রহণযোগ্যতার পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বাংলাদেশের পাসপোর্টকে পৃথিবীর প্রথম সারির পাসপোর্টের মানে উন্নীত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ই-পাসপোর্ট আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য শিগগিরই বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানান তিনি।

এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…