চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনে পাহাড়ের খ্রীস্টান পল্লীতে উৎসবের আমেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
বড়দিনে পাহাড়ের খ্রীস্টান পল্লীতে ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ ডিসেম্বর খ্রীস্টানদের শুভ বড়দিন  উদযাপনকে ঘিরে পাহাড়ের খ্রীস্টান পল্লীগুলোতে চলছে এখন উৎসবের আমেজ।

রাঙ্গামাটি শহরের ৭টি খ্রীস্টান পল্লীসহ জেলার বিলাইছড়ি উপজেলাসহ বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশেই পালিত হচ্ছে বড় দিনের নানান আয়োজন।

বড়দিন উপলক্ষে জেলার পাহাড়ী জনপদের খ্রীস্টান ধর্মালম্বীদের মধ্যে চলছে নানা আয়োজন, গীর্জাগুলোকে ফুল দিয়ে আকর্ষণীয় নানান রঙে  সাজানো হয়েছে, করা হয়েছে বর্ণাঢ্য আলোকসজ্জা।

Banglabid

গত দুই বছর করোনার কারণে স্বল্প পরিসরে খ্রীস্টান ধর্মাবলম্বীরা বড়দিন পালন করলেও  পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এবার অত্যন্ত আনন্দঘন পরিবেশেই বড়দিন উদযাপন করছে খ্রীস্টান ধর্মালম্বীরা। শিশুরা মেতে উঠেছে বড়দিনের আনন্দে।

রাঙ্গামাটি জেলা শহরে ৭টি খ্রীস্টান পল্লী রয়েছে। তার মধ্যে আসামবস্তি  নতুনবস্তি বন্ধু যীশুটিলা, রির্জাভমুখসহ অন্যান্য গ্রামের মানুষ গীর্জায় প্রার্থনা করে নানা আয়োজনে প্রভু যীশুর জন্মদিনের উৎসব পালনে ব্যস্ততার মধ্যে দিন অতিবাহিত করছে।

রাঙ্গামাটিসহ কাপ্তাই চন্দ্রঘোনা ও বিলাইছড়ির পাংখো পাড়ায় খৃস্টান ধর্মাবলম্বী পাংখো ও খিয়াং সম্প্রদায়ের মানুষ বড় দিন উৎযাপন করতে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেছে।

Reneta

এ বিষয়ে রাঙ্গামাটির ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার মাইকেল রয় বলেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবার পাহাড়ের খ্রীস্টান পল্লীগুলোতে পালিত হচ্ছে শুভ বড়দিন।

তিনি আরো বলেন, সমৃদ্ধির পাশাপাশি পাহাড়ের শান্ত পরিস্থিতিতে সকল মানুষ যাতে সুস্থ ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করতে পারে প্রভু যীশুর জন্মদিনে এমনটাই প্রার্থনা।

বড়দিন উদযাপন নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা রেমলিয়ানা পাংখোয়া বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, পাহাড়ে এবার উৎসব মুখর পরিবেশেই উদযাপন করা হচ্ছে এবং বড় দিনকে ঘিরে বিলাইছড়িতে  নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।

বড় দিনকে ঘিরে সকল সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হবে পাহাড়ের খ্রীস্টান পল্লীগুলো এমনটাই প্রত্যাশা সকলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বড়দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তরুণ প্রযুক্তিবিদদের আর এক নতুন দুয়ার

পরবর্তী

সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশ

পরবর্তী
বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশ

অ্যাভাটার ২ সিনেমার চরিত্র জ্যাক সুলি ও নেটির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ‘অ্যাভাটার ২’র দাপট অব্যাহত!

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT