অন্যান্য খেলা

শেষ পর্যন্ত মালয়েশিয়ার বিপক্ষে পেরে উঠল না বাংলাদেশ

ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকি

শেষ পর্যন্ত মালয়েশিয়ার বিপক্ষে পেরে উঠল না বাংলাদেশ

ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। স্বাগতিক চীনের পর মালয়েশিয়ার বিপক্ষেও হেরেছে মাহমুদ হাসানের দল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে লড়াই করে সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা, পরে আর সমতা ধরে রাখতে পারেনি, শেষে পর্যন্ত ৪-২ গোলের ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

রোববার হুলুনবুইর সিটিতে ম্যাচের প্রথম কোয়ার্টারে জালের দেখা পায়নি কোন দল। দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে ধীরেশ গুণসীলানের গোলে লিড পায় মালয়েশিয়া। ২৩ মিনিটে ব্যবধান দিগুণ করেন সিলভেরিয়াস শেলস্টন।

২৪ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে ব্যবধান কমে বাংলাদেশের। ২-১ গোলে পিছিয়ে তৃতীয় কোয়ার্টার শুরু করে লাল-সবুজের দলটি। ৩৩ মিনিটে মাহাদী হাসানের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে ম্যাচ হাতছাড়া হয়ে যায়।

ম্যাচের ৪৮ এবং ৫১ মিনিটে ফাহমি সুজাইনির জোড়া গোলে ৪-২ ব্যবধান করে ফেলে মালয়েশিয়া। ওই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে তারা।

বিষয়:ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকি বাংলাদেশ মালয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…